বল্টু খোলা মস্তিষ্ক
সালটা তখন ২০২২। সে সময় পদ্মা সেতুর সবেমাত্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরদিনই সেতুকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল জনসাধারণের ব্যবহারের জন্য। সেটা তো খুব ভালো কথা। পদ্মা সেতু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, ভাবনারও শেষ নাই। তবে পদ্মা সেতু নিয়ে সবথেকে ইউনিক বা দুর্লভ ভাবনা এসেছিল হয়তো বায়োজিদ সাহেবের মাথায়। তার চিন্তা ভাবনার দূরত্ব এতই দুর্লভ ছিল যা হয়তো এই দেশের কারো মস্তিষ্কেই আসেনি। তো কি ছিল সেই বদবুদ্ধি সাহেবের (ভাই সাহেবকে ছদ্মনামেই ডাকলাম) দুর্লভ মস্তিষ্কের যুগান্তকারী পরিকল্পনা? উন্মুক্ত করার দ্বিতীয় দিনই সেই বদবুদ্ধি সাহেব ছুটে গেলেন পদ্মা সেতুতে। বহু উৎসাহে উৎসাহিত হয়ে পদ্মা সেতুর নাট বল্টু খুলে ভিডিও তৈরি করলেন এই ধারণা প্রতিষ্ঠিত করারRead More →